স্বপ্ন
মনোরঞ্জন দাস
বহুদিন হলো তোমায় দেখিনি
আমি যেন কেবল স্বপ্নে মগ্ন
বিভোর হয়ে থাকি দিবা -রাত্রি
চারিদিকে কেবলই তোমার মুখ।
পাহাড়ের মতো কঠিন বাস্তব তুমি
জলের মতো সহজ সরল
শিশুর মতো চঞ্চল তুমি
চাঁদের মতো নির্মল।
ফুলের মতো সুন্দর তোমার মুখ
গীতার মতো পবিত্র তোমার মন।
তৃণলতার মতো সবুজ তোমার আচঁল
শ্যামের মতো কালো তোমার চুল।
তোমার পায়ের আলতার রঙে
রাঙিয়ে দিলে আমার মন।
কাজল কালো চোখের ইশারায়
ভরিয়ে দিলে মন আমার শুভ্র কুয়াশায়।
ঠোঁট দুটি গোলাপের পাপড়ির মতো
লুকিয়ে রেখেছ অজানা গল্প কত।
- মনোরঞ্জন দাস
----------------------------------*******************---------------
Thanks for watching this poem. Please comment, share and follow me.
Darun laglo
ReplyDelete